বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

নীলফামারীতে ভুয়া সেনাসদস্য গ্রেপ্তার

নীলফামারীতে ভুয়া সেনাসদস্য গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নীলফামারীতে এক ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের যাদুরহাট এলাকা থেকে বুধবার রাতে (২৮মে) ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা যুবকের নাম আবির এলাকায় বেড়াডাঙ্গা এলাকায় বস্তার ব্যবসা করে। 

বাংলাদেশ সেনাবাহিনী নীলফামারী ক্যাম্পর একজন বলেন, নীলফামারী ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ সালমান তারেক রিফাতের নেতৃত্বে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান পরিচালনা করে।

নীলফামারী ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ সালমান তারেক রিফাত বলেন, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। 

মেজর রিফাত বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির স্বীকার করেছে সেনা সদস্যদের ছবি ব্যবহার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত এবং বিভিন্ন ভাবে অর্থ আত্মসাৎ করতেন।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ বলেন, এ ঘটনায় আবিরের নামে একটি প্রতারণা মামলা হয়। আবিরকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।  


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন