শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশ-জাপান ছয়টি সমঝোতা স্মারকে স্বাক্ষর: জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগে জোর

    বাংলাদেশ-জাপান ছয়টি সমঝোতা স্মারকে স্বাক্ষর: জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগে জোর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনীতি, প্রযুক্তি ও বিনিয়োগ খাতে ছয়টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এই চুক্তিগুলো সম্পাদিত হয়।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, এই চুক্তিগুলোর মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা, প্রযুক্তি, জ্বালানি এবং বিনিয়োগ খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো।

    স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো সংক্ষেপে:

    ১. জ্বালানি খাতে সহযোগিতা
    জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন (JBIC) এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে জ্বালানি প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা জোরদারে চুক্তি।

    ২. গ্যাস মিটার প্রকল্প
    জাপানের ওনোডা ইনকর্পোরেটেড এবং বাংলাদেশ এসইজেড লিমিটেডের মধ্যে বিএসইজেডে গ্যাস মিটার উৎপাদন, ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণের জন্য জমি লিজ চুক্তি।

    ৩. গার্মেন্টস আনুষঙ্গিক শিল্পে বিনিয়োগ
    ন্যাক্সিস কোম্পানি ও বিএসইজেড-এর মধ্যে সাবলিজ চুক্তি। পোশাকখাতে আনুষঙ্গিক পণ্যের কারখানা স্থাপন করবে ন্যাক্সিস।

    ৪. ইভি যানবাহন উৎপাদন
    গ্লাফিট ও মুসাশি সেইমিৎসু ইন্ডাস্ট্রিজ যৌথভাবে ব্যাটারিচালিত বাইসাইকেল ও ইলেকট্রিক মোটরসাইকেল তৈরিতে বিডা-র সহায়তায় বিনিয়োগ করবে।

    ৫. তথ্য নিরাপত্তা প্রযুক্তি
    সাইফার কোং লিমিটেড বাংলাদেশে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগে তথ্য নিরাপত্তাবিষয়ক জাতীয় পাইলট প্রকল্প বাস্তবায়ন করবে, যা কোয়ান্টাম-রেজিলিয়েন্ট ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়বে।

    ৬. একীভূত সেবা প্ল্যাটফর্ম (ISWP)
    জাইকা ও বিডা-র মধ্যে চুক্তি, যা বিভিন্ন বিনিয়োগ প্রচার সংস্থার ওয়ান-স্টপ সেবা একত্রিকরণে প্রযুক্তিগত সহায়তা দেবে।

    প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “এই চুক্তিগুলো কেবল শুরু। এখন আমাদের কাজ এগুলো বাস্তবায়ন করা। আমি অনুপ্রাণিত—একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এই অংশীদারত্ব বড় সহায়ক হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন