শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নিরবচ্ছিন্ন ঈদযাত্রা শুরু:

    সময়মতো ট্রেন চলাচল, ঘরমুখো মানুষের মুখে হাসি

    সময়মতো ট্রেন চলাচল, ঘরমুখো মানুষের মুখে হাসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শনিবার (৩১ মে) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ব্যবস্থাপনায় শুরু হয়েছে ঈদযাত্রা। প্রথম দিনেই রাজধানী ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলে নির্ধারিত সময় অনুযায়ী ট্রেনগুলো ছেড়ে গেছে, যা ঘরমুখো মানুষদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস এনে দিয়েছে।

    রেলওয়ে সূত্রে জানা যায়, সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে ১২টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। এর মধ্যে কেবল রংপুর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে ছেড়েছে। বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়েই চলাচল করেছে।

    ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ছিল ঘরমুখো মানুষের ভিড়। স্টেশনের চত্বরে ঈদের আনন্দে প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার উচ্ছ্বাস যেন স্পষ্টভাবে ধরা পড়েছে।

    নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে তিন স্তরের চেকিং ব্যবস্থা চালু করেছে। টিকিটবিহীন যাত্রীরা যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সেজন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন।

    ঘরমুখো যাত্রীদের অনেকেই শিক্ষার্থী ও চাকরিজীবী। জামালপুর এক্সপ্রেসের যাত্রী দীনি ইসলাম জানান, “পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে যাচ্ছি। আজ টিকিট পেয়ে অনেক ভালো লাগছে।”

    রংপুর এক্সপ্রেসে পরিবারের সদস্যদের বাড়ি পাঠাচ্ছিলেন ইমরান হোসেন। তিনি বলেন, “ঈদের সময় রংপুর যাওয়া কঠিন হয়। তাই আগেই টিকিট কেটে আজ পরিবারের সদস্যদের পাঠিয়ে দিচ্ছি।”

    অন্যদিকে, সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী আফসানা বেগম বলেন, “ঈদ মানেই পরিবারের সঙ্গে সময় কাটানো। কষ্ট করে টিকিট সংগ্রহ করেছি। চেকিং ব্যবস্থা ভালো, যাত্রীরা শৃঙ্খলার মধ্যে রয়েছে — এটা প্রশংসনীয়।”

    রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পূর্ব-রাতেই ঢাকায় সব ট্রেন এনে স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছাড়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন