শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জুলাই-আগস্টের সহিংসতা:

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিলের প্রস্তুতি

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিলের প্রস্তুতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই-আগস্টের সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। রোববার (১ জুন) এ অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

    শনিবার (৩১ মে) বিকেলে তিনি জানান, বিচার প্রক্রিয়া ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হতে পারে।

    এর আগে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গত ১২ মে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে জুলাই-আগস্টের সহিংসতার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

    উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তদন্ত শেষ করার সময়সীমা নির্ধারণ করে ২০ এপ্রিল পর্যন্ত।

    এই মামলার প্রসঙ্গে জানা যায়, ২০২৪ সালের মাঝামাঝি ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় বহু প্রাণহানি ঘটে, যা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি জানায় বিভিন্ন মহল।

    বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে আদালতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কাউকে দায়ী হিসেবে বিবেচনা করা যাবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন