বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা
  • ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া অধিদপ্তর

    ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া অধিদপ্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের টানা ছুটির মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঈদের দিন সারা দেশে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

    আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, দেশে বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু, যার ফলে রাজধানীসহ আট বিভাগেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে। তবে ২ জুনের পর থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসবে, যদিও একেবারে থামবে না। রাজশাহী ও রংপুর বিভাগে তুলনামূলকভাবে বৃষ্টির তীব্রতা কম থাকবে।

    তিনি আরও বলেন, ঈদের দিনও (প্রায় ১৭ জুন) সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে আরও নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া যাবে ঈদের তিন দিন আগে। এই সময়টায় বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

    আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার (৩১ মে) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

    আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ৭ জুনের পর সারাদেশে দিনের তাপমাত্রা বেড়ে ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন