বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • ভারি বৃষ্টির পূর্বাভাস ৩ বিভাগে

    ভারি বৃষ্টির পূর্বাভাস ৩ বিভাগে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাবে আজ রবিবার (১ জুন) দেশের অন্তত তিন বিভাগের বেশকিছু স্থানে বৃষ্টি হতে পারে।

    মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। এই বৃস্টি চলতে পারে আরও অন্তত দুই দিন। আর টানা ভারি বৃষ্টিতে বেড়েছে দেশের বিভিন্ন নদ-নদীর পানি। তাতে অন্তত চার জেলায় বন্যা পরস্থিতির সৃষ্টি হয়েছে।

    আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কয়েকটি স্থানে ভারি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। আজ রাজধানীতেও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে।

    আবহাওয়া অধিদপ্তর এক সতর্ক বার্তায় জানিয়েছে, বেলা ২টার মধ্যে টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, কুমিল্লা জেলার কিছু স্থানে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতের আশঙ্কা আছে। তাই এ সময় ওই সব এলাকার বাসিন্দাদের ঘরের বাইরে না যেতে অনুরোধ করেছে।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ