শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • উপদেষ্টা পরিষদ ছাত্রদের বিপথে ঠেলছে: হাফিজ উদ্দিন

    উপদেষ্টা পরিষদ ছাত্রদের বিপথে ঠেলছে: হাফিজ উদ্দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, সরকারঘনিষ্ঠ উপদেষ্টা পরিষদ বর্তমান ছাত্রসমাজকে ভুল পথে পরিচালিত করছে। তিনি বলেন, অল্প বয়সেই ছাত্রদের ‘মন্ত্রী’ বানিয়ে তাদের ভবিষ্যৎ ধ্বংস করা হয়েছে।

    রোববার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

    হাফিজ উদ্দিন বলেন, ছাত্রদের প্রথম দায়িত্ব হলো শিক্ষা সম্পন্ন করা। কিন্তু এখন দেখা যাচ্ছে, তারা সচিবালয়ে মব করে গিয়ে অটোপাসের দাবি করছে। এটি ছাত্রসমাজের জন্য সম্মানজনক নয়।

    তিনি অভিযোগ করে বলেন, যেসব ছাত্র উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন, তাদের মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে এবং তাদের আত্মীয়-স্বজনরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিচ্ছেন। এতে দেশ ও ছাত্রদলের ক্ষতি হয়েছে।

    সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান শাসনামলে বাংলাদেশ ভারতের একটি রাজ্যে পরিণত হয়েছিল। এখন আবার কেউ কেউ বলছে, ৭২ সালের সংবিধান ছুড়ে ফেলতে হবে। দেশের ইতিহাস, আত্মত্যাগ, একাত্তরের চেতনা—সব কিছু থেকে দূরে সরিয়ে নতুন কৌশলে দেশকে বিভ্রান্ত করা হচ্ছে।

    ড. ইউনূস প্রসঙ্গে হাফিজ বলেন, তিনি আমাদের আশাহত করেছেন। বিদেশে গিয়ে বিএনপিকে একমাত্র নির্বাচন ইচ্ছুক দল বলে তুলে ধরেছেন, যা সত্য নয়। আরও ৪২টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে মত দিয়েছে।

    তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই দেশে প্রকৃত সংস্কার আনতে পারে।

    সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত। আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট আব্দুস সালাম, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন