শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আজ অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট ঘোষণা

    আজ অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ সোমবার (২ জুন) অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে যাচ্ছে। নতুন অর্থবছরের এ বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাজেট ঘোষণার পর এটি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

    বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাজেট ভাষণটি পূর্বে রেকর্ড করা হয়েছে এবং তা আজ বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হবে। পাশাপাশি, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভির ফিড নিয়ে একযোগে সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

    অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬০৮ কোটি টাকা এবং পরিচালন ব্যয় ৫ লাখ ৪৪ হাজার ৩৮৯ কোটি টাকা।

    চলমান মূল্যস্ফীতির চাপে জনসাধারণের দুর্ভোগ লাঘবে এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হতে পারে। মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণের পরিকল্পনা রয়েছে। কর রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা এবং বাজেট ঘাটতি ধরা হতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।

    এছাড়া, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরবর্তী সক্ষমতা বৃদ্ধিতে করনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। শিল্পখাতে কর অব্যাহতির মেয়াদ ৩০ জুনের পর আর না বাড়ানোর সিদ্ধান্তও বিবেচনায় রয়েছে।

    আগামী অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫.৫ শতাংশ। ইতোমধ্যে ঘোষিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। তবে, নতুন অর্থবছরে করমুক্ত ব্যক্তি আয়ের সীমা অপরিবর্তিত থাকছে।

    প্রস্তাবিত বাজেটটি অনুমোদিত হলে এটি হবে দেশের ৫৪তম এবং অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম বাজেট।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন