শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

    জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ‘জাতীয় ঐকমত্য কমিশন’।

    সোমবার (২ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা বিকেল ৪টা ৪৬ মিনিটে একাডেমিতে পৌঁছান।

    বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি, এলডিপি, গণসংহতি আন্দোলন, লেবার পার্টি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, সিপিবি, বাসদ, এবি পার্টি ও নাগরিক ঐক্যের শীর্ষ নেতারা।

    বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তার সঙ্গে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল।

    অন্যদিকে জামায়াতের পক্ষে অংশ নেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।

    বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

    এই বৈঠককে জাতীয় সংকট উত্তরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা আগামীর রাজনৈতিক সংলাপ ও সমঝোতার ভিত্তি গঠনে সহায়ক হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন