শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঐকমত্যই আমাদের শক্তি, জুলাই সনদ হবে জাতির চুক্তি: ইউনূস

    ঐকমত্যই আমাদের শক্তি, জুলাই সনদ হবে জাতির চুক্তি: ইউনূস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “জুলাই সনদ করাই আমাদের লক্ষ্য।” তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য গঠনের প্রথম পর্বের কাজ সম্পন্ন হয়েছে এবং এখন দ্বিতীয় পর্বের দিকে এগোচ্ছে কমিশন।

    সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে অংশ নেন দেশের ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

    প্রধান উপদেষ্টা বলেন, “আমি প্রতিদিন অনেক মিটিং করি, কিন্তু এমন একটি আলোচনায় বসা আমার জন্য ভিন্নরকম আনন্দের। কারণ এখান থেকেই বাংলাদেশের ভবিষ্যৎ রচিত হচ্ছে।”

    তিনি বলেন, “সংস্কারের দায়িত্ব পেয়ে শুরুতে বুঝতে পারছিলাম না, কোথা থেকে কাজ শুরু করব। পরে সিদ্ধান্ত হয়, বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করা হবে। কমিশনগুলোর কাজের গতি বাড়াতে ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়। আমরা আনন্দিত যে, তারা সেই সময়ের মধ্যেই কাজ শেষ করতে পেরেছে।”

    ঐকমত্য গঠনে জাতীয় ঐকমত্য কমিশনের ভূমিকাকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন, “কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে আমরা একটি আলাদা ঐকমত্য কমিশন গঠন করি। এটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আলী রীয়াজের নেতৃত্বে কাজ এগিয়ে যাচ্ছে।”

    দ্বিতীয় পর্বের অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, “অনেক বিষয়ে ইতোমধ্যে মতৈক্য তৈরি হয়েছে। ঐকমত্যের তালিকায় শিগগিরই যুক্ত হতে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব—‘জুলাই সনদ’। এটি হবে একটি জাতীয় দলিল, যেখানে বহু বিষয়ে আমাদের ঐক্য প্রতিফলিত হবে। জাতি হিসেবে আমরা গর্ববোধ করতে পারব।”

    তিনি আরও বলেন, “আমরা রাজনীতিতে বিভক্তি নয়, বরং দেশের উন্নয়ন ও মঙ্গলের স্বার্থে ঐক্য গড়তেই এ উদ্যোগ নিয়েছি।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন