শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ৪৮ ঘণ্টায় সিলেট-ময়মনসিংহ, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে পানি বৃদ্ধির আশঙ্কা

    ৪৮ ঘণ্টায় সিলেট-ময়মনসিংহ, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে পানি বৃদ্ধির আশঙ্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৪৮ ঘণ্টায় পানি বাড়তে পারে সিলেট ও ময়মনসিংহ বিভাগে ও ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে সমতলে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। 

    পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে দেয়া পূর্বাভাসে সোমবার (২ জুন) এ তথ্য জানানো হয়। নদ-নদীর পানি মঙ্গলবার বাড়তে পারে। 

    সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ– এ তিন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আর সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদ-নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে।

    পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাসে জানানো হয়, সিলেট জেলার সুরমা, কুশিয়ারা নদী ও মৌলভীবাজার জেলার মনু নদের পানি সমতল বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা নদী, মনু ও খোয়াই নদের পানি সমতল আগামী ৪৮ ঘণ্টায় বাড়তে পারে এবং বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর পাশাপাশি সারি, গোয়াইন, যাদুকাটা, ধলাই ও সোমেশ্বরীর পানি সমতল বিপৎসীমা অতিক্রম করতে পারে। 

    এ সময় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদ-নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।

    চট্টগ্রাম বিভাগের আগামী ২৪ ঘণ্টায় মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে, দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী এক দিন হ্রাস পেতে পারে। এ সময়ে মুহুরী, ফেনী, হালদা সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

    পূর্বাভাসে আরও জানানো হয়, ব্রহ্মপুত্র নদের ও যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ-নদীগুলোর পানি সমতল আগামী ৪ দিন বৃদ্ধি পেতে পারে; তবে বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হতে পারে। একদিন পর নদ-নদীগুলোর পানি সমতলে হ্রাস পেতে পারে।

    এতে,গঙ্গা নদীর পানি সমতলে স্থিতিশীল আছে ও পদ্মা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে। গঙ্গা নদীর পানি আগামী ৫ দিন সমতলে স্থিতিশীল থাকতে পারে ও পদ্মা নদীর পানি সমতলে বৃদ্ধি পেতে পারে। নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।     


    দৈএনকে/ মেলোরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন