বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • কড়া রোদে কাজ বন্ধে আমিরাতে নিষেধাজ্ঞা, কার্যকর ১৫ জুন

    কড়া রোদে কাজ বন্ধে আমিরাতে নিষেধাজ্ঞা, কার্যকর ১৫ জুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য দুপুর বেলা কড়া রোদের মধ্যে ‘খোলা স্থানে’ সকল কাজ আগামী ১৫ জুন থেকে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। যা পরবর্তী তিন মাস যাবৎ অর্থাৎ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বজায় থাকবে।

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

    দেশের সর্বোচ্চ গ্রীষ্মের তাপদাহে কর্মীদের সুরক্ষার জন্য চালু করা এই মধ্যাহ্ন বিরতির উদ্যোগটি এখন ২১ তম বছরে পা রাখছে। 

    আবুধাবি শেখ জায়েদ উৎসবের আতশবাজি মানব সম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় (মোহরে) তার পরিদর্শন ব্যবস্থার মাধ্যমে সম্মতি পর্যবেক্ষণ করবে যাতে নিশ্চিত করা যায় যে নিষিদ্ধ সময়ে কোনও কর্মীকে কাজ করতে বাধ্য করা হচ্ছে না।

    এ তিনমাস প্রতিদিন দুপুর সাড়ে ১২টাথেকে শুরু করে দুপুর ৩টা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে কেউ কাজ করতে পারবেন না। আর এই সময়ের মধ্যে যদি কোনো শ্রমিক কাজ করেন, তাহলে নিয়োগদাতাকে জরিমানা করা হবে। যা সর্বোচ্চ ৫০ হাজার দিরহামও হতে পারে।

    আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় জানা যায়,এই সময়টায় কাজ বন্ধ থাকলেও শ্রমিকদের নির্ধারিত ৮ ঘণ্টার চেয়ে বেশি কাজ করানো যাবে না। যদিও কেউ এর বাইরে কাজ করান, তাহলে বাড়তি সময়কে ওভারটাইম হিসেবে গণ্য করা হবে এবং তার জন্য  শ্রমিককে বাড়তি অর্থ দিতে হবে। 

    এছাড়া দুপুর বেলা যখন কাজ বন্ধ থাকবে তখন যেন শ্রমিকরা বিশ্রাম নিতে পারেন সেজন্য নিয়োগদাতাকে ছাউনি তৈরি করে দিতে হবে।

    তবে কয়েকটি কাজকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।এছাড়া পানি অথবা বিদ্যুৎ সরবরাহ, ট্রাফিক এবং অন্যান্য যেসব বড় বিষয় রয়েছে,যেগুলোর সেবা নির্বিঘ্ন রাখা বা সংস্কারের কাজে যারা নিয়োজিত তারা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন বলে জানা যায়।

    নিয়োগদাতাদের পর্যাপ্ত ঠান্ডা পানি ব্যবস্থা রাখা সহ শ্রমিকরা যেন নিজেদের হাইড্রেড রাখতে পারেন সেজন্য স্যালাইন, লবণসহ অন্যান্য খাবার রাখতে হবে। একইসঙ্গে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম,শরীল ঠান্ডা রাখার পর্যাপ্ত যন্ত্রাংশ, ছাতা এবং ছায়ার জন্য ছাউনি তৈরি করতে হবে।

    নিয়োগকর্তারা দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শ্রমিকদের বিশ্রামের সুযোগ না দিলে সে বিষয়ে মন্ত্রণালয়ের কাছে অভিযোগ জানাতে হবে। এ জন্য  600590000 নম্বরে ডায়াল করতে হবে।

    উল্লেখ্য যে সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মকালের প্রচণ্ড গরম থেকে বাঁচতে গত ২০ বছর ধরে দুপুরে কাজ করার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন