শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অভিযোগ থাকলে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেবো

    অভিযোগ থাকলে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেবো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ যেকোনো অনিয়মের বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

    বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, “যাত্রীরা যদি ভাড়া সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন, তাহলে বাস মালিক বা শ্রমিকদের সঙ্গে কথা না বাড়িয়ে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।”

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা দেখেছি গতবারের যে ভাড়া সে ভাড়ার সঙ্গে এবারের ভাড়ার রেটও একই আছে। এখানে চার্টে যে রেট আছে সেই রেটেই ভাড়া নিচ্ছে। কেউ যেন ভাড়া বেশি না নেয় সেজন্য মালিক এবং শ্রমিক পক্ষ সবাই খুব সতর্ক।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদযাত্রায় যানবাহনে অতিরিক্ত যাত্রীও নেওয়া যাবে না। অতিরিক্ত ভাড়াও নেওয়া যাবে না।

    নিরাপদ ঈদযাত্রার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন আমরা সব উদ্যোগ নিয়েছি। আমি আশা করবো এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন হবে।

    ঈদযাত্রায় সড়কে সার্বিক নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সড়কে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশসহ অন্য সব আইনশৃঙ্খলা বাহিনী সবাই সচেতন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন