শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ২০২৬ সালের এপ্রিলেই জাতীয় নির্বাচন : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

    ২০২৬ সালের এপ্রিলেই জাতীয় নির্বাচন : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

    ভাষণের শুরুতে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, হিংসা-বিদ্বেষমুক্ত, সাম্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হবে আমাদের সবাইকে মিলেই।

    ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো একদিন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে জাতি যেন আর কোনো নতুন সংকটে না পড়ে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

    তিনি আরও বলেন, ত্রুটিপূর্ণ নির্বাচনই ছিল অতীতের সব রাজনৈতিক সংকটের মূল কারণ। এমন নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। তাই এবার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য নির্বাচন আয়োজন করাই আমাদের প্রধান অঙ্গীকার।

    প্রধান উপদেষ্টা বলেন, যে প্রতিষ্ঠানগুলো নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত, সেগুলোতে সুশাসন প্রতিষ্ঠা জরুরি। না হলে জনগণের আত্মত্যাগ বৃথা যাবে। সরকার দায়িত্ব নিয়েছে তিনটি ম্যান্ডেট নিয়ে—সংস্কার, বিচার ও নির্বাচন।

    তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী রোজার ঈদের মধ্যেই সংস্কার ও বিচার কার্যক্রম একটি দৃশ্যমান অবস্থানে পৌঁছাবে। বিশেষ করে, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদদের সম্মানে মানবতাবিরোধী অপরাধের বিচার কাজেও অগ্রগতি হবে বলে জানান তিনি।

    প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই এমন একটি নির্বাচন, যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা চাই, এ নির্বাচনে সর্বাধিক ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হোক, এবং এটি ইতিহাসে সবচেয়ে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে স্মরণীয় হয়ে থাকুক।

    তিনি আরও জানান, নির্বাচন সংক্রান্ত বিস্তারিত রোডম্যাপ সময়মতো নির্বাচন কমিশন প্রকাশ করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন