শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধান উপদেষ্টা

    যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আজ সোমবার যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চার দিনের এই সরকারি সফরে বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হবে।

    ১০ থেকে ১৩ জুন পর্যন্ত ড. ইউনূসের এই সফর তাঁর রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর প্রথম ইউরোপ সফর হিসেবে বিবেচিত হচ্ছে। সফরকালে, ১১ জুন তাঁর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং ১২ জুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

    তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, একটি নির্বাচিত সরকার না থাকা পর্যন্ত এই ধরনের উচ্চপর্যায়ের সফর কাঙ্ক্ষিত ফল নাও আনতে পারে। সাবেক কূটনীতিক রাশেদ চৌধুরী বলেন, “নির্বাচিত সরকার না থাকলে ব্রিটিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া কঠিন হতে পারে। বরং তাঁরা দেখতে পাচ্ছেন, বর্তমান প্রধান উপদেষ্টা অনেকটা বিতর্কের কেন্দ্রে রয়েছেন। যদি তিনি সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত না করে দ্রুত নির্বাচন আয়োজনের পথে অগ্রসর হতেন, তাহলে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও দৃঢ় হতো।”

    তিনি আরও বলেন, “যুক্তরাজ্য সবসময় গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয়। তারা আশা করে, বাংলাদেশেও একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। নির্বাচিত সরকার ও সক্রিয় সংসদ ছাড়া দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয় – এমনটাই তাদের দৃষ্টিভঙ্গি।”

    এ সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, ১২ জুন সেন্ট জেমস প্রাসাদে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন অধ্যাপক ইউনূস। বিশ্লেষকরা একে একটি সম্মানজনক অর্জন হিসেবে দেখছেন।

    গত বুধবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরকে কেন্দ্র করে বিভিন্ন কূটনৈতিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের আগে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সফর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন