শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • করোনার নতুন ভ্যারিয়েন্ট:

    জরুরি প্রয়োজন ছাড়া ভারতে ভ্রমণ না করার পরামর্শ

    জরুরি প্রয়োজন ছাড়া ভারতে ভ্রমণ না করার পরামর্শ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত ও সংক্রমণ বাড়ায় পার্শ্ববর্তী ভারতসহ কয়েকটি দেশে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    সোমবার (৯ জুন) সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদের স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সতর্কবার্তা দেওয়া হয়। এতে বলা হয়, ভারতের পাশাপাশি আরও কিছু দেশে করোনার অমিক্রন উপধরন—এলএফ.৭, এক্সএফজি, জেএন-১ ও এনবি ১.৮.১—দ্রুত ছড়াচ্ছে।

    এই প্রেক্ষাপটে বাংলাদেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং, থার্মাল স্ক্যানিং এবং নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

    এছাড়া, দেশের নাগরিকদের জন্য কিছু স্বাস্থ্যবিধি মেনে চলারও অনুরোধ জানানো হয়েছে, যেমন:

    * নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া

    * মাস্ক ব্যবহার

    * আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা

    * হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা

    * চোখ, নাক ও মুখে হাত না লাগানো

    বিশেষ করে ভারতসহ আক্রান্ত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া হয়েছে।

    সম্প্রতি দেশে করোনায় একজনের মৃত্যু ও নতুন ধরন এক্সএফজি শনাক্ত হওয়ার পর এই সতর্কতা জারি করা হয়। বিশেষজ্ঞদের মতে, এই ধরনটি অমিক্রনের শক্তিশালী উপধরন জেএন-১ থেকে উদ্ভূত।

    সন্দেহভাজন রোগীদের জন্য পরামর্শ:

    * অসুস্থ হলে ঘরে অবস্থান করুন

    * মারাত্মক লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন

    * রোগীর মাস্ক ব্যবহার নিশ্চিত করুন

    * প্রয়োজনে আইইডিসিআরের হটলাইন: ০১৪০১-১৯৬২৯৩-এ যোগাযোগ করুন


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন