শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লন্ডনে ১৩ জুন বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান

    লন্ডনে ১৩ জুন বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৩ জুন (শুক্রবার) লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

    মঙ্গলবার (১০ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেন, লন্ডনে যে হোটেলে প্রধান উপদেষ্টা অবস্থান করবেন, সেখানেই এই বৈঠক হবে। বৈঠকটি সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলবে বলে নির্ধারিত রয়েছে।

    বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকে দেশের রাজনৈতিক অচলাবস্থা, জাতীয় নির্বাচনের সময়সূচি ও প্রক্রিয়া, এবং কৌশলগত বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

    উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার শুরুতে ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিলেও সাম্প্রতিক ঈদুল আজহার ভাষণে প্রধান উপদেষ্টা আগামী ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন।

    অন্যদিকে, বিএনপি শুরু থেকেই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে। ফলে এই বৈঠকে নির্বাচনকাল নিয়ে সমঝোতার আভাসও থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন