শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কিয়ার স্টারমারের সঙ্গে ইউনূসের বৈঠক অনিশ্চিত: প্রেস সচিব

    কিয়ার স্টারমারের সঙ্গে ইউনূসের বৈঠক অনিশ্চিত: প্রেস সচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক এখনো অনিশ্চিত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    মঙ্গলবার (১০ জুন) লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “আমরা জানতে পারছি, কিয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে রয়েছেন। আজ এক ব্রিটিশ পার্লামেন্ট সদস্য এসে এই তথ্য জানিয়েছেন।”

    তবে তিনি জানান, বৈঠকের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। “যদি সময় ও সূচি মিলে যায়, তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে,” বলেন তিনি।

    এর আগে স্থানীয় সময় সকাল ৭টায় চার দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। সেখান থেকে তিনি সরাসরি ডরচেস্টার হোটেলে যান। সফরের প্রথম দিনেই ড. ইউনূস বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দুপুর ১২টায় এয়ারবাস কোম্পানির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়র্শ এর সঙ্গে বৈঠক করেন তিনি।

    এরপর দুপুর সাড়ে ১২টায় স্কটল্যান্ডভিত্তিক গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি মেনজিস এভিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলির সঙ্গে বৈঠক হয়।

    বেলা ২টায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক, আপসানা বেগমসহ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের কয়েকজন সদস্যের সঙ্গে আলোচনা করেন ড. ইউনূস। সেখানে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন এবং ইউনূস সেগুলোর উত্তর দেন।

    পরে বিকেলে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন