শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লন্ডনে ড. ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

    লন্ডনে ড. ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লন্ডনে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    স্থানীয় সময় বুধবার (১১ জুন) সকালে একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    এরপর চাথাম হাউজের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েতিগজ বাজপেইয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

    প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, অধ্যাপক ইউনূস আজ রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে (চাথাম হাউস) একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেবেন। এছাড়া বিকেলে তার সম্মানে একটি সংবর্ধনা ও সন্ধ্যায় রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন তিনি। এই নৈশভোজটি ‘দ্য কিংস ফাউন্ডেশন’-এর ৩৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত।

    চার দিনের এই সফরে যুক্তরাজ্যের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী এই সফরকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন।

    সফরের অংশ হিসেবে ড. ইউনূসের ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে, পাশাপাশি আরও কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকও নির্ধারিত রয়েছে।


    সূত্র: ইউএনবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন