শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৮৮, বরিশালেই ২৬১ জন

    দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৮৮, বরিশালেই ২৬১ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে ফের বাড়তে শুরু করেছে ডেঙ্গু সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৮ জন রোগী। এর মধ্যে মাত্র বরিশাল বিভাগেই ২৬১ জন আক্রান্ত হয়েছেন। তবে, এ সময় ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

    বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বিভাগভিত্তিক আক্রান্তের চিত্র:

    • বরিশাল বিভাগ: ২৬১ জন

    • ঢাকা দক্ষিণ সিটি: ১২ জন

    • চট্টগ্রাম বিভাগ: ১১ জন

    • ময়মনসিংহ বিভাগ: ২ জন

    • রাজশাহী ও ঢাকা বিভাগ (বাকি অংশ): ১ জন করে

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলকভাবে বরিশাল অঞ্চলে বেশি দেখা যাচ্ছে। এরইমধ্যে স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের উদ্দেশে জমে থাকা পানি অপসারণ, মশার বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, ও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন