শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নির্বাচনের পর সরকারে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না: প্রধান উপদেষ্টা

    নির্বাচনের পর সরকারে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না: প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনের পর নতুন সরকার গঠনের ক্ষেত্রে কোনো ধরনের অংশগ্রহণ বা আগ্রহ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর ভাষায়, উপদেষ্টা পরিষদের একমাত্র লক্ষ্য হলো শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করা।

    বুধবার (১১ জুন) লন্ডনের চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ড. ইউনূস বলেন, “একেবারেই না। আমি বিশ্বাস করি, উপদেষ্টা পরিষদের কেউই নির্বাচনের পর কোনো রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করতে চান না।”

    তিনি আরও বলেন, “আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেই নির্বাচনের মাধ্যমেই জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া সম্ভব হোক। এটিই আমাদের প্রধান দায়িত্ব এবং লক্ষ্য।”


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন