শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • যুক্তরাজ্যে ইউনূস-তারেক বৈঠক: নির্বাচন নিয়ে সমঝোতার সম্ভাবনা

    যুক্তরাজ্যে ইউনূস-তারেক বৈঠক: নির্বাচন নিয়ে সমঝোতার সম্ভাবনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নির্বাচনের সময়সীমা নির্ধারণ ও রাজনৈতিক অচলাবস্থা নিরসন নিয়ে যখন বিএনপি ও সরকারের মধ্যে তীব্র মতপার্থক্য বিরাজ করছে, ঠিক তখনই চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে লন্ডনের সেন্ট্রাল এলাকায় অবস্থিত দ্য ডরচেস্টার হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই এই বৈঠককে ঘিরে আলোচনার ঝড় উঠেছে।

    বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল মনে করছে, এই বৈঠক একটি ঐতিহাসিক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। তাদের মতে, ফ্যাসিবাদমুক্ত, জনগণের ভোটাধিকারভিত্তিক রাজনীতির পথে এটি হতে পারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

    নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আশা করছে, এই আলোচনায় কেবল নির্বাচন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার এবং ‘জুলাই চেতনা’ বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় আসবে।

    দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, “এই প্রজন্ম কী চায়, কোন ধরনের সংস্কার প্রত্যাশা করছে—সে বিষয়ে জাতীয় ঐকমত্য প্রয়োজন। আমরা সহিংস রাজনীতির অবসান চাই।”

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ, সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং আইনের শাসন প্রতিষ্ঠা। এই ইস্যুগুলোর সমাধানেই আলোচনা হওয়া জরুরি।”

    নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনে করেন, “উদার মানসিকতা নিয়ে আলোচনা হলে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে একটি গঠনমূলক পথ বের হতে পারে। নির্বাচনের সময় নির্ধারণ এবং অংশগ্রহণযোগ্যতা—এই দুই দিক থেকেই সমঝোতার জায়গা খোঁজা দরকার।”

    এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “বিএনপিকে হয়তো কিছুটা বেশি ছাড় দিতে হবে। সরকার নমনীয় হলে বিএনপিরও বাস্তবতা বিবেচনায় সমঝোতার দিকে অগ্রসর হওয়া উচিত।”

    দেশের রাজনৈতিক অঙ্গনে এই উচ্চপর্যায়ের আলোচনা নিয়ে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ বিরাজ করছে। অনেকেই আশাবাদী, এই বৈঠক থেকেই একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম হতে পারে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন