শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো ধরনের বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

    বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তিনি চাইলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন। তার দেশে ফেরার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই।

    সম্প্রতি লন্ডনে বিএনপির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গে প্রশ্ন উঠলে, উপদেষ্টা বলেন, এই বিষয়টি ব্যক্তিগত এবং রাজনৈতিক। তবে রাষ্ট্রীয়ভাবে তার দেশে ফেরা নিয়ে কোনো সমস্যা নেই।

    সীমান্তে ভারতের ‘পুশ-ইন’ প্রসঙ্গে তিনি বলেন, যদি কোনো বাংলাদেশি নাগরিক ভারতের অভ্যন্তরে থাকেন, তবে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের গ্রহণ করা হবে। কিন্তু ভারত যেভাবে জঙ্গলে ও রাস্তায় অমানবিকভাবে এ কাজ করছে, তা গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে দিল্লিতে নিযুক্ত আমাদের হাইকমিশনারকেও জানানো হয়েছে।

    তিনি আরও জানান, কোভিড মহামারি প্রতিরোধে বিদেশফেরত যাত্রীদের জন্য বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

    সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খণ্ডিত নয়, বরং পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্য প্রচার করুন। খণ্ডিত তথ্য প্রতিবেশী দেশগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে।

    এই সময় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার ভ. যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন