বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • দেশজুড়ে বাড়ছে গরমের তীব্রতা

    দেশজুড়ে বাড়ছে গরমের তীব্রতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে বাড়ছে গরমের তীব্রতা। রাজধানী ঢাকাসহ দেশের ৩৮টি জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। তবে আগামী ২৪ ঘণ্টায় কিছু এলাকায় এই গরমের দাপট কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    শনিবার (১৪ জুন) প্রকাশিত এক পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দেশের বিভিন্ন অঞ্চলে দিন ও রাতের আবহাওয়ায় সামান্য পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অংশে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    পূর্বাভাসে আরও জানানো হয়, দেশের কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বৃষ্টিপাতও হতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না।

    বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও মাদারীপুর ছাড়াও দেশের উত্তর, দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ বিরাজ করছে। এই পরিস্থিতি থেকে কিছু এলাকায় ধীরে ধীরে স্বস্তি ফিরতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে আবহাওয়া অফিস।

    এদিকে আগামীকাল রোববার (১৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ