শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র নির্বাচন

    হেলালী-মাহবুব-জাফর পূর্ণ প্যানেলের বিজয়

    হেলালী-মাহবুব-জাফর পূর্ণ প্যানেলের বিজয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি)-এর বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হেলালী-মাহবুব-জাফর প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। 

    নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর  মোট ৫৩ জন।  তার  মধ্যে  থেকে ২৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি এম আর মাহবুব (দৈনিক কালবেলা), সাধারণ সম্পাদক এস এম জাফর (দৈনিক রুপালী সৈকত), যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম (দৈনিক বণিক বার্তা), কোষাধ্যক্ষ ইকরাম চৌধুরী টিপু (এন টিভি), সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান (দৈনিক আজাদী), প্রচার ও প্রকাশনা সম্পাদক বেদারুল আলম (দৈনিক কক্সবাজার), এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন শামসুল হক শারেক (দৈনিক ইনকিলাব) ও এম. জসিম উদ্দিন ছিদ্দিকী (দৈনিক সংবাদ)।

     অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আশেক-হাসিম-আনছার প্যানেলের প্রার্থীদের মধ্যে ৭ জন ১টি করে ভোট পান এবং সহ-সভাপতি প্রার্থী মোহাম্মদ হাসিম ২ ভোট ও যুগ্ম সম্পাদক প্রার্থী হুমায়ুন সিকদার ৩ ভোট পান। ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ১৪ জুন, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে।ইউনিয়ন এর  

    নির্বাচন সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে  সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রেসক্লাব প্রাঙ্গণে স্থাপন করা হয় সিসি ক্যামেরা এবং মোতায়েন করা হয় নিরাপত্তা  বাহিনী। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এম আমিনুল হক চৌধুরী জানান, দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হলো। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি  মাহবুবর রহমান ও এএইচ সেলিম উল্লাহ। কমিশনার মাহবুবর রহমান জানান, বহু প্রতিকূলতা ও সকল বাঁধা অতিক্রম করে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সাংবাদিক মহলে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন