শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • “সচিবালয়ের আন্দোলনে সরকারি কার্যক্রমে বিঘ্ন না ঘটানোর আহ্বান আইন উপদেষ্টার”

    “সচিবালয়ের আন্দোলনে সরকারি কার্যক্রমে বিঘ্ন না ঘটানোর আহ্বান আইন উপদেষ্টার”
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সচিবালয়ে চলমান কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আন্দোলন বা দাবিদাওয়ার অধিকার সকলের আছে, তবে তা যেন সরকারি কর্মকাণ্ডে বিঘ্ন না ঘটায়।’

    সোমবার (১৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘জনসেবার স্বার্থে সরকারি দপ্তরের কাজ অব্যাহত রাখা জরুরি। তাই আন্দোলনের নামে কোনোভাবেই অফিসিয়াল কাজের ব্যাঘাত ঘটানো উচিত নয়।’

    আইন উপদেষ্টা বলেন, ‘সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবির বিষয় নিয়ে আজ বৈঠকে বসছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত কমিটি। বৈঠকের সিদ্ধান্ত উপস্থাপন করা হবে উপদেষ্টা পরিষদের সভায়। সে পর্যন্ত আন্দোলনকারীদের কোন কর্মসূচি না দিয়ে অপেক্ষা করার আহ্বান জানান উপদেষ্টা

    তিনি আরও জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারে অঙ্গীকার ছিল গুম-বিচারবহির্ভূত হত্যার বিচার করা। সেই লক্ষ্যে গুম বিষয়ক কমিশন গঠন করছে সরকার। আগামী এক মাসের মধ্যে গুম প্রতিরোধে আইন করা হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা।

    প্রসঙ্গত, ঈদুল আজহার দীর্ঘ ১০ দিনের ছুটির পর গতকাল রবিবার থেকে খুলেছে অফিস-আদালত। এর দ্বিতীয় দিন, আজ থেকে আবারও আন্দোলনে নেমেছে সরকারি কর্মচারীদের জোট সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। সকাল ১১টার কিছু পরে সচিবালয়ের বাদাম তলায় সমবেত হয়ে তারা মিছিল নিয়ে নতুন কেবিনেট ভবনের সামনে অবস্থান করছেন।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন