শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নির্বাচনের সময় নিয়ে ধৈর্যের পরামর্শ আমীর খসরুর

    নির্বাচনের সময় নিয়ে ধৈর্যের পরামর্শ আমীর খসরুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করে সময়মতো সিদ্ধান্ত নেবার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। এখনই অস্থির হওয়ার কিছু নেই। আমাদের একটু ধৈর্য ধরতে হবে।”

    মঙ্গলবার (১৭ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেন, ‘নির্বাচনের দিনক্ষণ সরকার বা আমরা কেউ ঠিক করব না, এটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। অস্থিরতা না দেখিয়ে আস্থার পরিবেশ তৈরি করতে হবে।’

    এর আগে, ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন আমীর খসরু ও শামা ওবায়েদ।

    নির্বাচনের সময়কাল নিয়ে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে ঈদের আগেই ভোট অনুষ্ঠানের বিষয়ে ঐকমত্য হলেও নির্দিষ্ট দিন-তারিখ এখনও অনিশ্চিত। এ বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক জাতির মধ্যে একটা আশার সঞ্চার করেছে। আমরা একমত হয়েছি রমজানের আগেই নির্বাচন হওয়া উচিত। সরকারও হয়তো সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।’

    ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে কোর্টের রায় থাকা সত্ত্বেও ইশরাক হোসেনকে শপথ নিতে না দেয়ার বিষয়েও প্রতিক্রিয়া দেন তিনি। বলেন, ‘দেখি সরকার কী করে। তারা তো বলে আইনের শাসনে বিশ্বাস করে। আমরাও চাই তারা সেই বিশ্বাস অনুযায়ী কাজ করুক। এটাতেও ধৈর্য রাখতে হবে।’

    বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রাজিলের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক দেশই নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়। ব্রাজিলও তার ব্যতিক্রম নয়।’

    আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নে খসরু বলেন, ‘বাংলাদেশের নির্বাচন একান্তই অভ্যন্তরীণ বিষয়। বৈশ্বিক ঘটনাপ্রবাহ আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলবে না বলেই আমরা বিশ্বাস করি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন