বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব: আলী রীয়াজ

    জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব: আলী রীয়াজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

    মঙ্গলবার (১৭ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় তিনি এ কথা বলেন।

    আলী রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে—জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে। এ প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

    তিনি আরও বলেন, “আমরা জানি, সব বিষয়ে একমত হওয়া কঠিন। তবে জাতি ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে অন্তত কিছু মূল বিষয়ের ওপর যদি সবাই এক জায়গায় আসতে পারি, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় অর্জন।”

    আলোচনায় বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। তবে জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।


    এন কে-বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন