বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • তেহরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার

    তেহরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানে চলমান উত্তেজনা ও নিরাপত্তা সংকটের মধ্যে বিপাকে পড়েছেন সেখানে অবস্থানরত বাংলাদেশিরা। মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, বর্তমানে ইরানে দুই হাজারের বেশি বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন। এর মধ্যে প্রায় ৪০০ জন তেহরানে, যাদের অনেকে বাংলাদেশ দূতাবাসের আশপাশেই বসবাস করছেন। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলেও তিনি জানান।

    সচিব জানান, সবাইকে নিরাপদে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং সরিয়ে রাখার ব‍্যবস্থা গ্রহণ করা হয়েছে। তেহরান ছাড়াও আশপাশের দেশের শহরগুলোতে খোঁজ খবর রাখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

    তিনি জানান, অচিরেই যুদ্ধ বন্ধ হবার সম্ভাবনা না দেখলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তি প্রতিষ্ঠায় আহ্বান জানাচ্ছি। এ মুহূর্তে বাংলাদেশিরা ইরান ত্যাগ করা কঠিন। নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে ব্যাংককিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন