বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট
  • সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ, পরবর্তী কর্মসূচি ঘোষণা

    সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ, পরবর্তী কর্মসূচি ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–কে ‘গণবিরোধী’ ও ‘কালো আইন’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সচিবালয়ের কর্মচারীরা। তারা জানিয়েছেন, এই আইন বাতিল না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

    এই ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ জুন) নতুন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

    বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে আন্দোলনরত কর্মচারীরা সচিবালয়ের ৬ নম্বর ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে মিছিল করেন। পরে ভবনের নিচে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “এই অধ্যাদেশ শুধু চাকরিজীবীদের অধিকার খর্ব করে না, বরং সরকারি কাঠামোর ওপর রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ বাড়ায়।”

    সমাবেশ থেকে বিক্ষোভকারীরা জানান, আজকের (১৮ জুন) মধ্যে দাবি মেনে নিয়ে সংশোধিত অধ্যাদেশ বাতিল না করা হলে আগামী রবিবার (২২ জুন) থেকে লাগাতার ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সেই আন্দোলনে দেশের সব সরকারি কর্মচারীদের সম্পৃক্ত করে কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

    সমাবেশে বক্তব্য রাখেন সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম, নেতা গোলাম রব্বানী প্রমুখ।

    সমাবেশ থেকে নুরুল ইসলাম আগামী দিনের কর্মসূচির ঘোষণা দেন।

    তার ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে আবারও বিক্ষোভ সমাবেশ হবে।

    তিনি বলেন, আমাদের দাবি আজকের মধ্যে মানা না হলে, ২২ জুন থেকে সারা দেশের সরকারি কর্মচারীদের নিয়ে লাগাতার ও কঠোর কর্মসূচি শুরু করা হবে।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন