বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট
  • ভোটের সীমানা নির্ধারণে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন

    ভোটের সীমানা নির্ধারণে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার (১৯ জুন) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের এই বৈঠক সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

    ইসির সংস্থাপন শাখার উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, এটি কমিশনের সপ্তম আনুষ্ঠানিক সভা। এতে আসন পুনর্বিন্যাস ছাড়াও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত বিষয় আলোচনা হতে পারে।

    টানা বৃষ্টিতে জলমগ্ন নোয়াখালী, চরম ভোগান্তিতে শহরবাসী

    (ক) রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি, ২০২৫;

    (খ) জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত আলোচনা;

    (গ) বিবিধ বিষয়াদি।

    সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

    এর আগে আসন পুনর্বিন্যাস প্রসঙ্গে নির্বাচন কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে মোট ৬০৭টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৭৫টি আসনের জন্য পুনর্বিন্যাস চেয়ে আবেদন করা হয়েছে।

    তিনি জানান, প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক বাস্তবতা, জনসংখ্যা, ভোটার সংখ্যা এবং ঐতিহাসিক পটভূমি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ২২৫টি আসন নিয়ে কোনো আবেদন না আসায় সেগুলোর সীমানা অপরিবর্তিত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন