বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট
  • ১,৮৫০ অভিযোগ পর্যালোচনায় ২৫৩ গুমের প্রমাণ মিলেছে: গুম কমিশন

    ১,৮৫০ অভিযোগ পর্যালোচনায় ২৫৩ গুমের প্রমাণ মিলেছে: গুম কমিশন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গুম বিষয়ক তদন্ত কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, কমিশনের কাছে জমা দেওয়া এক হাজার ৮৫০টি অভিযোগ পর্যালোচনা করে ২৫৩ জনের নিখোঁজ হওয়ার ঘটনার নির্ভরযোগ্য ও নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন।

    কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী বলেন, গুমসংক্রান্ত বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে র‍্যাবের বিরুদ্ধে। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে এরই মধ্যে সারা দেশের ১৬টি গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে। ১৩১টি অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শককে জানানো হয়েছে।

    মইনুল ইসলাম চৌধুরী বলেন, গুম হওয়া অধিকাংশ ব্যক্তি তৎকালীন বিরোধী দলের সদস্য ছিলেন। গুমের সব কার্যক্রমই ছিলো পরিকল্পিত। গুম কমিশনে দাখিলকৃত অভিযোগের ৮১ শতাংশ জীবিত এবং ১৯ শতাংশ ফেরত না আসা ভুক্তভোগী।

    গুমের সঙ্গে ভারতের যারা জড়িত তাদের বিষয়ে গুম কমিশনের পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই বলেও জানান মইনুল ইসলাম চৌধুরী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন