বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট
  • নির্বাচন কমিশনের সভা শুরু, সিদ্ধান্ত হতে পারে আসন পুনর্গঠন নিয়ে

    নির্বাচন কমিশনের সভা শুরু, সিদ্ধান্ত হতে পারে আসন পুনর্গঠন নিয়ে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশনে চলমান রয়েছে গুরুত্বপূর্ণ কমিশন সভা। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়। এতে অংশ নিয়েছেন নির্বাচন কমিশনের অন্যান্য চার কমিশনার ও সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

    রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ সংক্রান্ত এবং বিবিধ বিষয় রয়েছে এ সভার আলোচ্যসূচির মধ্যে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংসদী আসন পুনর্নিধরণ বিষয়ে ৬০০ টির বেশি আবেদন পড়েছে।  এছাড়া এখন পর্যন্ত ৭০ এর বেশি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য কমিশনে আবেদন করেছে।

    গত ১২ মে জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ জারি করে সরকার। সংসদের ৭৫টি আসনের সীমানা পুনর্নির্ধারণে এখন পর্যন্ত ৬০৭টি আবেদন পেয়েছে ইসি।

    সংসদ নির্বাচনের আগে সীমানা নির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করে ইসি। এ খসড়া প্রস্তাবের ওপর দাবি-আপত্তি শুনানি শেষে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন