শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ❝আমি কিছুই জানিনা❞ সেটা জানতে পারার নামই জ্ঞান

    ❝আমি কিছুই জানিনা❞ সেটা জানতে পারার নামই জ্ঞান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রায় ১,৪০০ কোটি বছর আগের কথা। এক অকল্পনীয় বিস্ফোরণের পরেই বিশ্ব-ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। বিজ্ঞান এই বিস্ফোরণের নাম রেখেছে বিগ ব্যাং। তরতরিয়ে ক্রমাগত প্রসারিত হচ্ছে এই ব্রহ্মাণ্ড; অনেকটা বেলুনে হাওয়া দিলে যেমনটা দেখায়। ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে, এবং সেখানেই নতুন করে হাইড্রোজেন থেকে তৈরি হচ্ছে নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদি। বিশাল এই ব্রহ্মাণ্ডের নেই কোনও শুরু, নেই কোনও শেষ। সৃষ্টি ও ধ্বংস এ যেন অনন্ত কালের বিরতিহীন যাত্রা.....!!

    আর এই বিশাল আকাশগঙ্গার বুকে পৃথিবী যেন পরমাণুর ন্যায় এক অতি ক্ষুদ্রতর কণা। তাহলে এবার কল্পনা করুন আমাদের অবস্থান কিংবা অস্তিত্ব কোথায়। অথচ আমাদের অহংকার আর আমিত্ববোধ এর অবস্থান আকাশচুম্বী।

    জন্মজন্মান্তর ধরে আমাদের এই যাত্রা। অথচ এতো আপন হয়েও আমরা চলতে পারিনা এক সাথে। দুর্গম এই পথে আমরা ভীষণ একা।
    অথচ আমরা চাইলেই পৃথিবীর এই কঠিন যাত্রা সহজ-সরল ও সুগম করে তুলতে পারি। কিন্তু দূর্ভাগ্যবশত আমরা কেউই মিলে চলতে কিংবা থাকতে আগ্রহী নই। কেননা আমরা বেশিরভাগ সময়ই “আমিই ভালো,আমরাই ভালো” মতবাদ নিয়ে চলি।
    আমাদের প্রত্যকেরই আলাদা-আলাদা দর্শন রয়েছে, রয়েছে ভিন্ন-ভিন্ন মতাদর্শ।
    আর এই আইডিওলজির কারণে আমরা ছোট ছোট দিলে বিভক্ত হই, সৃষ্টি হয় বিখণ্ডায়ন। যা ক্রমেই বিভাজন-বিবাদ আর কলহে রূপ নেয়। নিজের মত অন্যের উপর চাপিয়ে দিয়ে সৃষ্টি করি সংঘাত; তারপর মহাপ্রলয়; অবশেষে ধ্বংস হয় পৃথিবী।

    জাতি-গোত্র,দল-মত,ধর্ম-বর্ণ, নির্বিশেষে আমরা কেউই পারিনা একসাথে চলতে। কারণটা আগেই বললেম, “ঐ যে তুমি বলছো তুমিই উত্তম, আমি বলছি আমিই।”

    6/9 এর খেলার মত আমরা নিজের দৃষ্টিতে নিজেই সঠিক। মনে হয় যেন আমার দর্শন কিংবা মতাদর্শই চূড়ান্ত এবং সর্বোত্তম। সম্ভবত আমরা কেউই ভালো কিংবা মন্দ নই।

    তবে হ্যা আমরা চাইলে সলিউশন কিংবা সলিড পার্সেপশনে আসতে পারি। হ্যা, সত্যিইই পারি!

    কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন উভয়ের মধ্যেই সমঝোতা কিংবা বোঝাপড়া।
    রবি ঠাকুরে কথায় বলতে হয়,
    ❝
    খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া
    মনের সঙ্গে এক রকমে করে নে ভাই, বোঝাপড়া।
    তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো--
    ভুলে যা ভাই, কাহার সঙ্গে কতটুকুন তফাত হল।
    মনেরে তাই কহ যে,
    ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। ❞

    তাই বলি বিনয় বাক্যে করতে হবে প্রেম নিবেদন। নিজেকে বোঝাতে সক্ষম হতে হবে যে,
    আমার মধ্যে অযুত-নিযুত অজানা অগণিত বিষয় থাকতে পারে! মানতে হবে বিপরীত ব্যক্তি আমা’ হতে বহুগুণে জ্ঞানী হতেই পারে।
    আমি যা ভাবছি তা সব সময় সঠিক নাও হতে পারে, কিংবা আমি যা যা করছি ।

    মহাত্মা গৌতম বুদ্ধ বলেছেন....!
    জ্ঞানের ৩টি ধাপ রয়েছে।
    মানুষ যখন জ্ঞানের প্রারম্ভিক পর্যায়ে থাকে তথা প্রথম স্তরে অবস্থান করে। তখন সে নিজেকে মহাজ্ঞানী ভাবতে শুরু করে।
    আর যখন দ্বিতীয় স্তরে অধিষ্ঠিত হয় তখন সে বিনয়ী হয়। সর্বশেষ তথা চূড়ান্ত পর্যায়ে যখন উন্নীত হয় তখন সে নিজেকে মহামূর্খ ভাবে।

    সুফিবাদের সুত্রটা অনেকটা এমনই...
    বিশ্বাস,ভক্তি ও প্রেম যোগে মুক্তি।

    আস্তিকও স্বাধীন,নাস্তিকও স্বাধীন,যেকোন ধর্ম স্বাধীন। এই সরল অবস্থানে আমাদের অটুট থাকতে হবে। তবেই সমস্ত কিছুই সহজ হয়ে যাবে।
    সংঘর্ষ ঘুচে যাবে। মানব মনে বইবে প্রশান্তির হাওয়া।

    “তু হিন্দু বানেগা না মুসলমান বানেগা
    ইনসান কি আওলাদ ইনসান বানেগি ”

    মহীয়সী পুরুষ সক্রেটিসের সেই মহান জ্ঞানের সংজ্ঞাটা বার বার মাথায় ঘোরে....!

    “আমি কিছুই জানিনা”
    সেটা বুঝতে বা জানতে পারার নামই জ্ঞান।
    জয় হোক মানুষের,জয় হোক মানবতার।
    আলো আসুক; আসবেই।
    আমরা স্বপ্ন দেখি সুন্দর প্রাণবন্ত সকাল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ