বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট
  • ‘চাকরি অধ্যাদেশ’ বাতিলে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, অর্থ মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

    ‘চাকরি অধ্যাদেশ’ বাতিলে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, অর্থ মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সচিবালয়ের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায় না হলে আগামী ২২ জুন থেকে অর্থ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ জুন) টানা পঞ্চম দিনের মতো সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে এ কর্মসূচি চলছে।

    উল্লেখ্য, ২৫ মে জারি হওয়া সংশোধিত অধ্যাদেশে বলা হয়েছে, ৪ ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াই কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুতি করা যাবে। ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় খসড়াটি অনুমোদনের পর ২৪ মে থেকে সংশোধনী বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন