শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভাইরাল অডিও নিয়ে মুখ খুললেন নীলা ইসরাফিল

    ভাইরাল অডিও নিয়ে মুখ খুললেন নীলা ইসরাফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারোয়ার তুষার ও এক নারীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এনসিপির কয়েকজন নারী নেত্রীকে ঘিরে গুজব ও নানা মন্তব্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ে দলের ভেতরে ও বাইরে আলোচনার মুখে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এনসিপির নেত্রী নীলা ইসরাফিল।

    বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ‘‘নেপালে যাওয়ার পর থেকে তুষার প্রায়ই ফোন করতো ও তার আলাপের ধরন পাল্টাতে থাকে। সে আমাকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে থাকে— ‘তোমার ছবি দাও’, ‘তোমার ঠোঁট সুন্দর’, ‘তোমার স্লোগান, তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে।’’

    তিনি বলেন, ‘‘আমি তুষারকে এই ধরনের আলাপে সব সময়েই বিব্রতবোধ করেছি এবং তাকে আমাদের সম্পর্ক সাংগঠনিক ও ফর্মাল রাখতে অনুরোধ রেখেছি। যেহেতু বাংলাদেশের নতুন রাজনীতি, এনসিপি আমার জীবনের প্রধান অবলম্বন, আমি তুষারকে তার আগ্রাসী আচরণ সংযত রেখে, ফর্মালভাবে সম্পর্ক টিকিয়ে রাখি। বাংলাদেশের অসংখ্য নারীকে ক্ষমতাবান পুরুষের সাথে এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখতে হয়।’’

    নীলা জানান, ফেব্রুয়ারির ২৮ তারিখে এনসিপির আত্মপ্রকাশের দিন তিনি বাংলাদেশে ফেরেন। এরপর একদিন রমজান মাসে তুষার তাকে ‘‘অত্যন্ত আপত্তিকর একটি কথা’’ বলেন, যা তাকে বিব্রত করে। তিনি তুষারকে বলেন, আর কথা বলতে চান না, কিন্তু তুষার তাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন। একপর্যায়ে তুষার জানায়, ‘‘ডিটেকটিভ পুলিশ বা ডিবি ওর সাথে কথা বলেছে’’ এবং সেই বিষয়ে আলাপ করতে চায়।

    তিনি আরও লিখেছেন, ‘‘তুষার আমাকে ডিবির কথা বলেছে, তাই আমার কাছে মনে হয়েছে বিষয়টি নিশ্চয়ই আইনি, ডিবি ও পুলিশসংক্রান্ত গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে এবং আমার নিরাপত্তার জন্য হুমকির কোনো বিষয় থাকতে পারে—এই বিবেচনায় আমি আলাপটি রেকর্ড করি। প্রায় দেড় ঘণ্টার আলাপে ৪৭ মিনিট আমি রেকর্ড রাখি। তুষার আমাকে জানায়, ডিবি তাকে নীলা ইস্রাফিল সম্পর্কে জানতে চেয়েছে এবং সে ডিবিকে জানিয়েছে যে নীলা তার গার্লফ্রেন্ড—যা নিয়ে আমি তুষারকে প্রশ্ন করি। তাছাড়া আমরা তুষারের খারাপ প্রস্তাব নিয়েও আলাপ করি। আমি তাকে প্রশ্ন করি, আমার কোনো অ্যাটিটিউড, ব্যবহার বা আচরণে মনে হয়েছে আমাকে এই ধরনের প্রস্তাব করা যেতে পারে? তুষার আমাকে বিষয়টি ভুলে যেতে বলে।’’

    নীলা জানান, ঈদের রাতে একটি অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিষয়টি জানান। এরপর নাহিদ তাকে মহানগরের দায়িত্বপ্রাপ্ত দুই নেতার কাছে বিষয়টি জানাতে বলেন। সেই অনুযায়ী শাহরিয়ার ও নিজামকে বিষয়টি জানানোর পরের দিনই অডিওটি কেটে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    তিনি লিখেছেন, ‘‘এরপর আমাকে নিয়ে যে মিডিয়া ট্রায়াল হয়, তাতে আমি দেখতে পেয়েছি, আমার নারী সহকর্মীরাও আমার পক্ষে দাঁড়ায় নাই।’’

    সূত্র: ইত্তেফাক


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন