শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • তেহরান থেকে বাংলাদেশিরা নিরাপদ স্থানে চলে গেছেন

    তেহরান থেকে বাংলাদেশিরা নিরাপদ স্থানে চলে গেছেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানে উত্তেজনা চলাকালে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা নিরাপদ স্থানে সরে গেছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলাম।

    বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানান, “দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিদের কেউ হতাহত হননি। তেহরানে অবস্থানরত সবাই নিরাপদে আছেন।”

    ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে গতকাল বুধবার আমার কথা হয়েছে। তিনি বলেছেন, আমাদের দেশের দূতাবাসের সব কর্মকর্তা এবং তাদের পরিবার নিরাপদ স্থানে চলে গেছেন। এখন পর্যন্ত আমাদের দূতাবাসের কোনো কর্মকর্তা বা অন্যদের বিষয়ে কোনো হতাহতের খবর নেই। প্রবাসী বাংলাদেশি যারা বিশেষ করে তেহরানে কর্মরত ছিলেন তারাও নিরাপদ স্থানে চলে গেছেন। তাদের দূতাবাসের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে।

    নজরুল ইসলাম বলেন, আনুমানিক ৪০০ জনের মতো বাংলাদেশি তেহরানে ছিলেন। এর মধ্যে শতাধিক দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। এই সংখ্যা আরও বাড়বে কারণ হটলাইন চালু করা হয়েছে। বর্তমানে ইন্টারনেট বন্ধ আছে, কিন্তু টেলিফোন সংযোগ সম্ভবত চালু আছে। তেহরান শহরের বাইরে যেসব বাংলাদেশি আছেন, বিশেষ করে বন্দর আব্বাসে যেখানে যুদ্ধ পরিস্থিতি নেই।

    তৃতীয় কোনো দেশ হয়ে বাংলাদেশিদের ফেরত আনতে চায় সরকার। এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, দূতাবাস যোগাযোগ রেখে তাদের বর্তমান জায়গা থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে তুরস্ক বা পাকিস্তান যেখানে সুবিধা হবে সবদিক বিবেচনায় আমরা ব্যবস্থা নেব।

    টাকা পাঠানোর জটিলতার বিষয়ে তিনি বলেন, দূতাবাসের কাছে কিছু আছে। এছাড়া আমাদের একজন অফিসার ঢাকায় এসেছিলেন এবং ফিরে যাচ্ছেন তেহরানে। তাকে দিয়েও কিছু নগদ অর্থ পাঠানোর ব্যবস্থা করেছি। আমাদের কিছু বন্ধুপ্রতিম দেশ তাদের কাছ থেকেও হয়তো আমরা সহায়তা নিয়ে ব্যবস্থা নেই। আইনি প্রক্রিয়ায় ইরানে টাকা পাঠানো যায় না এবং তারা প্রতি মাসে দুবাই থেকে টাকা নিতো। এটি এখন কঠিন এবং এ জন্য আমরা বিকল্প ব্যবস্থা করব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন