বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ৫ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

    ৫ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তীকালীন সরকার পাঁচজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়।

    সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ নম্বর ধারা অনুযায়ী, জনস্বার্থে এই অবসর দেওয়া হয়েছে।

    বাধ্যতামূলক অবসরে পাঠানো সচিবরা হলেন:

    • বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) কাজী এনামুল হাসান

    • জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) সুকেশ কুমার সরকার

    • জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন

    • ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্রাহিম

    • জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মো. সহিদ উল্যাহ

    এছাড়াও, আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. লিপিকা ভদ্র-কেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

    প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়েছে, উক্ত কর্মকর্তারা সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ করেছেন এবং সরকার জনস্বার্থে তাদের অবসর প্রয়োজন মনে করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    তারা বিধি অনুযায়ী সব ধরনের অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে।

    উল্লেখ্য, সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, সরকার চাইলে ২৫ বছর পূর্ণ হওয়ার পর কোনো কর্মকর্তাকে অবসরে পাঠাতে পারে। তবে এ ধরনের সিদ্ধান্তের জন্য নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করার বাধ্যবাধকতা নেই।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন