শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • প্যাড ক্রা পাও: থাই স্ট্রিট ফুড এখন ঘরেই বানান সহজে

    প্যাড ক্রা পাও: থাই স্ট্রিট ফুড এখন ঘরেই বানান সহজে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্যাড ক্রা পাও এখন শুধু থাইল্যান্ডেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে থাই রেস্টুরেন্টগুলোর মেন্যুতেও জায়গা করে নিয়েছে। সহজে রান্না করার মতো এই খাবারটি এখন অনেক রান্নারপ্রেমীর ঘরোয়া তালিকাতেও যুক্ত হয়েছে।

    জনপ্রিয় থাই পদ প্যাড ক্রা পাও আসলে খুবই সহজ, আর লাগেও খুব কম উপকরণ। মূল রেসিপিতে থাকে মুরগির কিমা, থাই লাল মরিচ আর সুগন্ধি তুলসিপাতা।

    চলুন দেখে নিই, কীভাবে ঘরেই বানিয়ে নিতে পারেন রেস্তোরাঁর স্বাদের এই পদ।

    যা যা লাগবে

    • শুকনো লাল মরিচ ২-৩টি
    • রসুন ৪-৫ কোয়া
    • থাই লাল মরিচ ২–৩টি (ঝাল পছন্দ অনুযায়ী)
    • রান্নার তেল ২–৩ টেবিল চামচ
    • ১টি ছোট পেঁয়াজ (কুচি করা)
    • ৪০০ গ্রাম মুরগির কিমা
    • হিমালয়ান পিঙ্ক সল্ট ১/২ চা-চামচ (স্বাদমতো)
    • ব্ল্যাক পেপার ১ চা-চামচ
    • কাস্টার সুগার ১/২ চা-চামচ
    • পানি ১/৪ কাপ
    • সয়া সস ১ টেবিল চামচ
    • অয়েস্টার সস ১ টেবিল চামচ
    • ফিশ সস ১/২ চা-চামচ
    • ডার্ক সয়া সস ১/২ চা-চামচ
    • টাটকা তুলসিপাতা
    • গরম ভাত
    • ভাজা ডিম (পরিবেশনের জন্য)

    যেভাবে রান্না করবেন

    একটি গ্রাইন্ডারে শুকনো লাল মরিচ, রসুন ও থাই লাল মরিচ একসঙ্গে মিহি ব্লেন্ড করে নিন। এবার প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ দিন। এক মিনিট মাঝারি আঁচে ভেজে নিন। এরপর বাটা মরিচ-রসুন মিশিয়ে দিন। আরেক মিনিট ভেজে নিন। এখন মুরগির কিমা দিন, ভালো করে নেড়ে নিন যতক্ষণ না কিমার রং বদলায়। লবণ, গুঁড়ো মরিচ আর চিনি দিয়ে দিন। ২–৩ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।

    একটি ছোট পাত্রে পানি, সয়া সস, অয়েস্টার সস, ফিশ সস আর ডার্ক সয়া সস মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটা কিমার ওপর ঢেলে দিন। উচ্চ আঁচে ৩–৪ মিনিট ভালোভাবে নেড়ে রান্না করুন। সবশেষে তুলসিপাতা দিয়ে দিন। আরও এক মিনিট রান্না করে নামিয়ে ফেলুন। একটি থালায় গরম ভাত দিন, তার ওপর রান্না করা মুরগির কিমা দিন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ