শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অবসরে যাওয়া অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

    অবসরে যাওয়া অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম। তিনি বলেন, “ইকবাল বাহার এখন ডিবির হেফাজতে রয়েছেন।”

    তবে তাকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কিনা বা ঠিক কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি পুলিশ।

    মো. ইকবাল বাহার দীর্ঘ সময় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট বিভাগে বদলি হন। ২০১৯ সালে তিনি স্বাভাবিক নিয়মে অবসর গ্রহণ করেন।

    সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তার আটকের সুনির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি ডিবি। ফলে বিষয়টি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা চলছে।


    এন কে/বিএইচ/বা জা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন