শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইউআইইউ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ

    ইউআইইউ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় অবস্থান নেওয়া শিক্ষার্থীরা পুলিশের লাঠিচার্জের মুখে পড়েছেন।

    শনিবার (২১ জুন) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। পরে প্রায় সাড়ে ১০টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে বললে উত্তেজনা সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী চাপ প্রয়োগ করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয় বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে ‘বহিষ্কার প্রত্যাহার’ এবং ‘প্রশাসনের স্বেচ্ছাচারিতা’র প্রতিবাদ জানাচ্ছিলেন। কিন্তু সকাল ৯টার দিকে পুলিশ তাদের সরে যেতে বলে। শিক্ষার্থীরা সরে না দাঁড়ালে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

    আন্দোলনরত একাধিক শিক্ষার্থী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বসে ছিলাম। কোনও ভাঙচুর বা সহিংসতা করিনি। অথচ পুলিশ এসে কোনও পূর্ব সতর্কতা ছাড়াই আমাদের মারধর করে, ধাক্কা দিতে দিতে সরিয়ে দেয়।’

    তিনি আরও বলেন, ‘এই ঘটনায় বোঝা যায়, প্রশাসন কেবল আমাদের মুখ বন্ধ করতেই চায়। আমাদের বহিষ্কার অন্যায়ভাবে করা হয়েছে, এটা বলারও সুযোগ দেওয়া হচ্ছে না।’

    এর আগে, ২৬ এপ্রিল তিন দফা দাবিতে আন্দোলন করেছিলেন ইউআইইউ শিক্ষার্থীরা। সেই আন্দোলনের পর প্রায় ৩০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, শুধু ফেসবুকে পোস্ট, মন্তব্য কিংবা মিম শেয়ারের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে এবং তাদের পরিবারকে হয়রানি করা হয়েছে।

    শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পর্যন্ত কোনও সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি। তারা ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেও সাড়া পাননি বলে দাবি করেছেন।

    লাঠিচার্জের ঘটনার পরও শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন