বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ‘এমপিও না দিলে লাশ হয়ে ফিরব’: ননএমপিও শিক্ষকদের হুঁশিয়ারি

    ‘এমপিও না দিলে লাশ হয়ে ফিরব’: ননএমপিও শিক্ষকদের হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন ‘সম্মিলিত ননএমপিও ঐক্য পরিষদ’-এর নেতারা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

    শনিবার (২১ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বক্তৃতাকালে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এসব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে, নয়তো আন্দোলন আরও তীব্র হবে।

    সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক মাওলানা ফরহাদ হোসেন তালুকদার বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল রোববার কাফনের কাপড় পরে রাজপথে অবস্থান নেব। সরকারকে জানিয়ে দিতে চাই—আমরা এই কাপড় সঙ্গে এনেছি। হয় এমপিও দেবেন, না হলে আমরা লাশ হয়ে বাড়ি ফিরব।”

    তিনি আরও বলেন, “আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর কোনো বিকল্প নেই, দূর্বার আন্দোলনই এখন একমাত্র পথ। আগামীকাল সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের প্রতিটি অলিগলি যেন ননএমপিও শিক্ষক-কর্মচারীদের জমায়েতে পরিণত হয়।”

    ফরহাদ হোসেন অভিযোগ করেন, “মে মাস পেরিয়ে জুন মাসও শেষের পথে, কিন্তু এখনো এমপিও বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা তিনদিনের আল্টিমেটাম দিয়েছিলাম, যা গত বুধবার শেষ হয়েছে। কিন্তু সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি।”

    শনিবার সকাল ১০টা থেকে প্রায় শতাধিক শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। তারা বলেন, ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের ন্যূনতম বেতন নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।

    নেতারা বলেন, “বর্তমানে যত আন্দোলনরত পেশাজীবী সংগঠন রয়েছে, তাদের সকল দাবির মধ্যে আমাদের দাবি সবচেয়ে যৌক্তিক ও মানবিক। সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।”

    পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাত থেকেই তারা লাগাতার কর্মসূচিতে অবস্থান নেবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন