বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • নির্ধারিত সময়েই হবে জাতীয় নির্বাচন: উপদেষ্টা ফরিদা আখতার

    নির্ধারিত সময়েই হবে জাতীয় নির্বাচন: উপদেষ্টা ফরিদা আখতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

    শনিবার (২১ জুন) দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর বার্ষিক গবেষণা পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে চেষ্টা করছে সরকার। যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দমতো সরকার গঠন করতে পারে। এজন্য নির্বাচন কমিশন, সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনি পরিস্থিতির চেষ্টা করা হচ্ছে।

    পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।

    এ সময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ময়মনসিংহ বিভাগের মৎস্য অধিদফতরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাসসহ মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন