বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • উপদেষ্টা পরিষদে অনুমোদনের অপেক্ষায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট

    উপদেষ্টা পরিষদে অনুমোদনের অপেক্ষায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শুরু হয় এ বৈঠক।

    বাজেট অনুমোদনের পর তা রাষ্ট্রপতির অধ্যাদেশ হিসেবে জারি করা হবে এবং আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনে সংসদ ছাড়াই এবারের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, যা ২ জুন রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য মিডিয়ায় একযোগে প্রচারিত হয়। প্রস্তাবিত বাজেটের ওপর ১৯ জুন পর্যন্ত নাগরিকদের মতামত নেওয়ার পর কিছু সংশোধন যুক্ত করে চূড়ান্ত খসড়া আজ উপদেষ্টা পরিষদে পেশ করা হয়।

    অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাজেটে বরাদ্দের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন না হলেও শুল্ক-কর বিষয়ে কিছু পরিবর্তন আসতে পারে। বিশেষ করে অ্যাপার্টমেন্ট বা ভবন ক্রয়ে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুবিধা বাতিলের ইঙ্গিত রয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এ সুবিধা বাতিলের পক্ষে মত দিয়েছেন। তবে আয়কর আইনের ১৯ এর বি ধারার আওতায় জরিমানা দিয়ে সম্পদ প্রদর্শনের সুযোগ থাকছে।

    বাজেটে সোলার প্যানেলের শুল্ক ১ শতাংশে নামানোর পরিকল্পনা রয়েছে। হার্টের রিং আমদানিতে ৫ শতাংশ শুল্ক এবং চোখের লেন্স আমদানিতে ৫ শতাংশ আগাম কর প্রত্যাহারেরও প্রস্তাব করা হয়েছে।

    উপদেষ্টা পরিষদ অনুমোদন দিলে আজই একটি বরাদ্দ সংক্রান্ত অধ্যাদেশ এবং একটি শুল্ক-কর সংক্রান্ত অধ্যাদেশ জারি হবে। এর মধ্য দিয়েই ১ জুলাই থেকে নতুন অর্থবছরের বাজেট কার্যকর হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন