শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সিরাজগঞ্জ প্রেসক্লাবে একাত্তর টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    সিরাজগঞ্জ প্রেসক্লাবে একাত্তর টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

    শনিবার সন্ধায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু।

    প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, গণমাধ্যম একটি জাতির বিবেক। ৭১ টিভি সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করেছে। গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে সমাজ আরও দ্রুত এগিয়ে যাবে।

    সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান। তিনি বলেন, একাত্তর টেলিভিশনের পথচলা সাংবাদিকতা পেশাকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি দেশের গণতান্ত্রিক বিকাশেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না। 

    স্বাগত বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু। তিনি বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতার পথ ধরে ৭১ টিভি জনগণের কথা বলার একটি বিশ্বস্ত মাধ্যম হয়ে উঠেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।

    আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে বগুড়া জোনের পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকদের অধিকার নিয়ে নানা দিক তুলে ধরেন।

    অনুষ্ঠান শেষে ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং ভবিষ্যতের সাফল্য কামনা করে সবাই শুভেচ্ছা জানান।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন