শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ১৬ জনের স্ক্রিনশট প্রকাশের পর যা বললেন নিলা

    ১৬ জনের স্ক্রিনশট প্রকাশের পর যা বললেন নিলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিলা ইসলাফিলকে ‘আওয়ামী এজেন্ট’ বলে অভিযুক্ত করছেন অনেকে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন নিলা।

    সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এসব সমালোচনার জবাব দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

    ফেসবুক পোস্টে তিনি বলেন, যারা আমাকে মনে করছেন আমি কারো এজেন্ট হয়ে কাজ করছি তাদের উদ্দেশ্যে আমি বলছি।

    আমি নিলা ইসরাফিল একাই যথেষ্ট আমার জন্য। সাদাকে সাদা কালোকে কালোই বলা আমার অভ্যাস এবং আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে। সুতরাং অহেতুক আমাকে বিভিন্ন কুৎসিত ট্যাগ দেওয়া থেকে বিরত থাকুন। এর পর এক পোস্টে বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন।

    সেখানে দেখা যায়, বিভিন্ন আইডি থেকে তাকে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল দেওয়া হচ্ছে।

    এসব স্ক্রিনশট প্রকাশ করে নিলা ইসলাফিল লিখেছেন, এই হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজে তু একা না লক্ষ্য তু এখনো বিদ্যমান। যদি এদের উচ্ছেদ করতে চান তাহলে যার যার নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং প্রতিবাদ করতে হবে।

    চুপ থাকার যুগ আর নেই। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন