বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির
  • ঘরেই বানাতে পারেন রেস্টুরেন্টের মতো বার্ন্ট বাস্ক চিজকেক

    ঘরেই বানাতে পারেন রেস্টুরেন্টের মতো বার্ন্ট বাস্ক চিজকেক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভেতরে তুলতুলে, মুখে দিলে গলে যায়, আর উপরে হালকা পুড়ে যাওয়া বাদামি রঙের স্তর। হ্যাঁ, কথা হচ্ছে সেই জনপ্রিয় বার্ন্ট বাস্ক চিজকেক নিয়ে। যেটা এখন বাড়িতে বসেই তৈরি করে নেওয়া যায় এয়ার ফ্রায়ারে। বিদেশি রেস্তোরাঁয় খাওয়া সেই স্বাদ এখন আপনার রান্নাঘরেই সম্ভব। চলুন, দেখে নিই রেসিপি।

    যা যা লাগবে

    • ক্রিম চিজ ৪০০ গ্রাম
    • বারিক চিনি (ক্যাস্টার সুগার) ৩/৪ কাপ
    • ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ
    • ডিম ৩টি
    • ক্রিম ২২০ মিলিলিটার
    • ময়দা ২ টেবিল চামচ
    • কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
    • হিমালয়ান পিঙ্ক সল্ট ১/৪ চা-চামচ

    যেভাবে বানাবেন

    একটি ৭ ইঞ্চি স্প্রিংফর্ম প্যান ভালোভাবে তেল বা মাখন দিয়ে গ্রিজ করুন। এরপর চ্যাপ্টা করে দুইটি বেকিং পেপার বিছিয়ে নিন। একটি আড়াআড়ি, আরেকটি লম্বালম্বি করে।

    একটি বড় বাটিতে ক্রিম চিজ, চিনি ও ভ্যানিলা এসেন্স দিয়ে ইলেকট্রিক বিটারে মাঝারি স্পিডে ৩–৪ মিনিট বিট করুন। ডিমগুলো একে একে দিয়ে আবার বিট করুন। প্রতিটি ডিমের সঙ্গে ভালোভাবে মেশানো নিশ্চিত করুন। এবার ক্রিম দিন এবং স্পিড কমিয়ে ১ মিনিট বিট করুন। একটি চালনিতে ময়দা, কর্নফ্লাওয়ার ও পিঙ্ক সল্ট একসঙ্গে ছেঁকে নিন। এবার এটি মিশ্রণের সঙ্গে মিশিয়ে ১–২ মিনিট বিট করুন।

    তৈরি ব্যাটারটি ছাঁচে ঢালুন, হালকা করে টোকা দিয়ে বুদবুদ উঠিয়ে নিন। এরপর এয়ার ফ্রায়ারে ২২০ ডিগ্রি সেলসিয়াসে (কনভেকশন মোডে) ৪৫ মিনিট বেক করুন। ওপরের স্তরটা যখন সুন্দর গাঢ় ব্রাউন হবে, তখন বুঝবেন বেক হয়ে গেছে।

    ওভেন থেকে বের করে ২ ঘণ্টা রুম টেম্পারেচারে রেখে দিন। এরপর ফ্রিজে রাখুন ৪ ঘণ্টা বা পুরো রাত। চিজকেকটি ফ্রিজ থেকে বের করে খোলা রেখে ২ ঘণ্টা রাখুন। তারপর পরিবেশন করুন প্রিয়জনদের।

    টিপস

    • ক্রিম চিজ যেন ঘরের তাপমাত্রায় থাকে, তাহলে মিশ্রণ হবে ঝকঝকে।
    • চাইলে ওপরের দিকে হালকা গুড়া চিনি ছিটিয়ে ক্যারামেলাইজড ইফেক্ট দিতে পারেন।
    • ফ্রিজে রেখে সেট করলেই এর আসল স্বাদ প্রকাশ পাবে।

    চিজপ্রেমীদের জন্য এই চিজকেক যেন এক স্বর্গীয় অভিজ্ঞতা। বাইরে থেকে পুড়ে যাওয়া বাদামি রঙ, আর ভেতরে নরম, কোমল টেক্সচার। সবকিছুর মিলেই এটা একেবারে অন্যরকম। এখন আর রেস্তোরাঁর আশায় বসে থাকতে হবে না। ঘরেই তৈরি করুন এই ট্রেন্ডি ডেজার্ট!


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ