বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে সীমিত করার প্রস্তাবে অনৈক্যে রাজনৈতিক দলগুলো

    প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে সীমিত করার প্রস্তাবে অনৈক্যে রাজনৈতিক দলগুলো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী পদে কোনো ব্যক্তি টানা ১০ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না—জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। তবে বিএনপিসহ তিনটি দল এই বিষয়ে ভিন্নমত পোষণ করেছে।

    বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, ‘আজকে সারা দিনের আলোচনা হয়েছে ২টি বিষয়ে। একটি প্রধানমন্ত্রীর মেয়াদ আরেকটি রাষ্ট্রের মূলনীতি।’  

    আলী রীয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদ এবং বার নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর থাকতে পারবে এমন সিদ্ধান্তে উপনীত হওয়ার পর ৩টি দল তাতে ভিন্নমত পোষণ করেছে। বাকি সবাই একমত জানিয়েছে। দ্বিমত পোষণ করা দলগুলো হলো বিএনপি, এনডিএম এবং এলডিপি।’ 

    এর আগে সভা শুরুর আগে অধ্যাপক আলী রীয়াজ জুলাই সনদ দ্রুত প্রস্তুত করতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানান। বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে অনৈক্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজস্ব দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বান জানান তিনি। 

    সে সময় আলী রীয়াজ বলেন, ‘কোনোটাতে আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুক। আপনারা এসেছেন, কিন্তু আরেকটু আগান। আমরা যতদ্রুত জুলাই সনদ, আমরা বলেছি এটা জুলাইয়ে করব। করার মধ্য দিয়ে যেন আমরা এই পর্বের এই জায়গাটা শেষ করতে পারি।’

    আলী রীয়াজ জানান, আগামী দু-দিন বৈঠক মুলতবি থাকবে বৈঠক। এই সময়ে রাজনৈতিক দলগুলোকে দলীয় ফোরামে অনৈক্যের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বানও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ