বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারের ১৯ কর্মকর্তার প্রার্থিতা বাতিল

    জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারের ১৯ কর্মকর্তার প্রার্থিতা বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায় জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারের ১৯ কর্মকর্তার অংশগ্রহণের অযোগ্যতা ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

    সম্প্রতি পিএসসি সচিবালয় থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষর রয়েছে।

    ‎বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডার (বিষয় কোড-১০৯) থেকে সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করা মোট ১৯ কর্মকর্তার প্রার্থিতা রিট পিটিশন নম্বর ৯৭২২/২০২৫ এর আদেশের প্রেক্ষিতে বাতিল করা হয়েছে।

    ‎প্রার্থিতা বাতিল হওয়া কর্মকর্তাদের রোল নম্বর হচ্ছে, ৯০৯০০০০২, ১০৯০০০০৩, ১০৯০০০০৪, ১০৯০০০০৫, ১০১০০০০৬, ১০৯০০০০৭, ৯০৯০০০০৮, ১০১০০০০১, ১০৯০০০১১, ১০৯০০০১২, ১০৯০০০১৩, ১০৯০০০১৪, ১০৯০০০১৫, ১০৯০০০১৬, ১০৯০০০১৭, ৯০৯০০০১৮, ১০৯০০০১৯, ১০৯০০০২০।

    ‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট রিট পিটিশনের আদেশ মেনেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    ‎মূলত, জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারের ১৯ কর্মকর্তার প্রার্থিতা বাতিলকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবস্থান ও সিদ্ধান্তের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের নভেম্বরে যাদের ‘অযোগ্য’ ঘোষণা করে পিএসসি নিজেই পরীক্ষা থেকে বাদ দেয়, মাত্র কয়েক মাস পর সেই একই প্রার্থীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় ২০২৫ সালের ফেব্রুয়ারির সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায়। অথচ পিএসসির নিজস্ব আইন উপদেষ্টা এই অনুমতির বিরোধিতা করেছিলেন বিধিমালার দোহাই দিয়ে। পরে হাইকোর্টের হস্তক্ষেপে আবারও সেই ১৯ জনের প্রার্থিতা বাতিল করে কমিশন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন