শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • হলুদ পানি পান—এই ট্রেন্ডের শুরু কোথা থেকে?

    হলুদ পানি পান—এই ট্রেন্ডের শুরু কোথা থেকে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে গেছে ‘টিংকারবেল টারমারিক ট্রেন্ড’। সম্প্রতি টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব খুললেই চোখে পড়ছে পানিতে গুঁড়া হলুদ মেশানোর ভিডিও। এই টেন্ডে গা ভাঁসাচ্ছেন কমবেশি সবাই। তবে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ততটা অ্যাকটিভ নন, তাদেরকেও ভাবাচ্ছে বিষয়টা।

    ভিডিওতে দেখা যাচ্ছে অন্ধকার ঘরে পানিভর্তি স্বচ্ছ গ্লাসে লোকজন গুঁড়া হলুদ ঢেলে দিচ্ছে, গ্লাসের নিচে জ্বলছে মুঠোফোনের ফ্ল্যাশলাইট। ঢেলে দেয়া হলুদ ধীরে ধীরে পানিতে মিশছে আর ফ্ল্যাশলাইটের আলোয় ছড়িয়ে পড়ছে চোখজুড়ানো হলুদ আভা। অন্ধকার ঘরে যেন হচ্ছে সূর্যোদয়।

    এই টেন্ড শুরু হয় ১৪ জুন মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর পুষ্পা গোমেনের টিকটক ভিডিও থেকে। যেখানে দেখা যায়, প্রায় অন্ধকার ঘরে পুষ্পা গোমেন গ্লাসের পানিতে গুঁড়া হলুদ ঢালছেন। গ্লাসের নিচে জ্বলছে ফ্ল্যাশলাইট। পুষ্পার আশপাশে আরও কয়েকজন মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর।
     
    পানিতে গুঁড়া হলুদ পড়তেই ছড়িয়ে পড়ছে হলুদ আভা, সঙ্গে সঙ্গে বাজতে লাগল ‘ম্যায় আগার কাহু’র সুর। আর তাতে বিস্মিত পুষ্পার সঙ্গীরা। ব্যস, সেই থেকে ভিডিওটি ভাইরাল। টিকটকে পুষ্পা গোমেনের ভেরিফায়েড অ্যাকাউন্টে ভিডিওটির ভিউ সাড়ে তিন কোটি (২২ জুন রাত ১১টা পর্যন্ত)!


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ